আট ধাপ উন্নতি শেবাগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ওয়ানডেতে সর্বোচ্চ ২১৯ রানের ইনিংসের রেকর্ড গড়ার সুবাদে র্যাঙ্কিংয়ে আট ধাপ উন্নতি হয়ে বীরেন্দ্র শেবাগের।আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শেবাগ আছেন ১২ নম্বরে। দুই ধাপ উপরে উঠে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি। শেন ওয়াটসনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৪-১-এ হারলেও র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো ও আন্দ্রে রাসেলের। ১১ ধাপ উন্নতি হয়ে ৫১তম স্থানে ওঠে এসেছেন গতকাল ভারতের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডেতে সেঞ্চুরি করা পোলার্ড। ১৪ ধাপ এগিয়ে ব্রাভো ৫৫ এবং ৪৪ ধাপ এগিয়ে ৬৬তম অবস্থানে আছেন রাসেল।শীর্ষ ১০০ ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান ২৪, তামিম ইকবাল ৩৭, ইমরুল কায়েস ৫৯, মুশফিকুর রহিম ৬১, মাহমুদউল্লাহ ৭৩, জুনায়েদ সিদ্দিকী ৮৪ এবং রকিবুল হাসান আছেন ৮৯তম স্থানে।ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। ১০ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ উঠে এসেছেন ২৫ নম্বরে। শীর্ষ ১০০ বোলারের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান সপ্তম, আব্দুর রাজ্জাক ২২, মাশরাফি ৪০, রুবেল হোসেন ৪২, শফিউল ইসলাম ৬৫, নাঈম ইসলাম ৮৩, নাজমুল হোসেন ৮৭ ও মাহমুদউল্লাহ ৯৪তম স্থানে আছেন। ওয়েবসাইট।শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:১. হাশিম আমলা২. ডি ভিলিয়ার্স৩. বিরাট কোহলি ৪. জোনাথন ট্রট৫. শেন ওয়াটসন৫. মহেন্দ্র সিং ধোনিশীর্ষ পাঁচ বোলার:১. সাঈদ আজমল২. মোহাম্মদ হাফিজ৩. ড্যানিয়েল ভেট্টোরি৪. গ্রায়েম সোয়ান৫. মিচেল জনসন