আট মাস পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলে বাংলাদেশ গেমসে কাবাডি কোর্টে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বাংলাদেশ আনসার ও বিজেএমসির মহিলা দলের খেলোয়াড় ও সমর্থকেরা। এরই জেরে আনসার দল কাবাডি থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল। অবশেষে আট মাস পর আবারও কাবাডিতে ফিরছে আনসার।
আসছে জানুয়ারিতে ভারতের অন্ধ্র প্রদেশে হচ্ছে আমন্ত্রণমূলক মহিলা কাবাডি। ভারতের বিভিন্ন রাজ্য দলের সঙ্গে খেলবে বাংলাদেশ মহিলা কাবাডি দল। সেখানেই খেলার অনুমতি পেয়েছেন আনসারের চার খেলোয়াড়—শাহনাজ পারভিন মালেকা, ফাতেমা আক্তার পলি, রুপালী আক্তার ও কচি রানী মন্ডল। এশিয়ান গেমসের জন্য এটিকে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবেই দেখছেন কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। ২৮ ডিসেম্বর অনুশীলন শুরু।