আট মাস পর আল্টিডোর...
সময়মতোই জ্বলে উঠলেন জজি আল্টিডোর। জাতীয় দলের হয়ে গোল করতেই যেন ভুলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। সর্বশেষ গোল করেছিলেন গত বছরের অক্টোবরে। পরশু দীর্ঘ আট মাসের গোল-খরা কাটালেন জোড়া গোল করে। যুক্তরাষ্ট্রও ২-১ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। এ নিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচেই জিতল ইয়ুর্গেন ক্লিন্সমানের দল। আল্টিডোর ৩২ ও ৮২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ২-০তে। খেলা শেষের চার মিনিট আগে পেনাল্টি থেকে নাইজেরিয়ার গোলটা করেছেন ভিক্টর মোসেস।
পরশু প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে এবারের বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত বেলজিয়াম ও ক্যামেরুনও। বেলজিয়াম ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। মলদোভার বিপক্ষে ইতোবিহিন ক্যামেরুনের জয়টাও ১-০ গোলে। আগের ম্যাচে পরাশক্তি জার্মানির সঙ্গে ড্রয়ের পর এই জয়, মাথা উঁচু করেই ব্রাজিলে যাচ্ছে আফ্রিকার অদম্য সিংহরা। ওয়েবসাইট।