আট সপ্তাহই লাগবে তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচার যে ভালো হয়েছে সেটা আগেই জানিয়েছিলেন চিকিৎসক গ্রেগ হয়। কাল তাঁর সঙ্গে শেষবারের মতো দেখা করে ইনজুরির বর্তমান অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হবেন আজই।তামিমের হাতে যে ধরনের অস্ত্রোপচার হয়েছে সেটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের এই প্রথম। এ রকম ইনজুরিতেও আগে কেউ পড়েওনি। অস্ত্রোপচার সম্পর্কে জানতে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পুনর্বাসন-প্রক্রিয়া বুঝে আসতে তাই বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরীকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। কাল টেলিফোনে তিনি বোর্ডকে তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন। জানিয়েছেন, খেলায় ফিরতে আট সপ্তাহই সময় লাগবে জাতীয় দলের এই ওপেনারের। তবে গত কয়েক দিনের ফিজিওথেরাপির পর ব্যান্ডেজ খুলে নাকি তাঁর অবস্থার উন্নতিই দেখেছেন চিকিৎসক।