প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক নেপালি পাঁচ ফুটবলারের জামিন মঞ্জুর করেছেন নেপালের একটি আদালত। বিশ্বকাপ বাছাইপর্বসহ বিভিন্ন ম্যাচ পাতানোয় জড়িত থাকায় গত মাসে দেশটির জাতীয় দলের অধিনায়ক সাগর থাপা, সহ-অধিনায়ক সন্দীপ রাই, গোলরক্ষক রিতেশ থাপা, বিকাশ ছেত্রী ও অঞ্জন কেসিকে আটক করে পুলিশ। পরশু তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে অভিযোগপত্রও দেয় পুলিশ। তবে নেপালের বিশেষ এক আদালত বিভিন্ন পরিমাণ অঙ্কের অর্থ জামানত রেখে আটককৃত ফুটবলারদের জামিন মঞ্জুর করেছে। এএফপি।