আটে প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙনের মুখে কীভাবে প্রতিরোধের দেয়াল তুলতে হয়, সেটি ম্যাট প্রিয়র ও স্টুয়ার্ট ব্রড দেখিয়ে দিলেন পাকিস্তানের বিপক্ষে অষ্টম উইকেটে ইংল্যান্ডের নতুন রেকর্ড জুটি গড়ে। অধিনায়ক সালমান বাটকেও এই জুটি উপহার দিল একরাশ হতাশা। তবে অষ্টম উইকেটে প্রতিপক্ষ অধিনায়ককে সবচেয়ে বেশি যন্ত্রণা কিন্তু পাকিস্তানই দিয়েছে। ১৯৯৬ সালে ওয়াসিম আকরাম ও সাকলায়েন মুশতাক গড়েছিলেন ৩১৩ রানে জুটি। যে বিশ্ব রেকর্ড কখনো ভাঙবে কি না, কে জানে! ওই টেস্টেই ক্যারিয়ার-সেরা অপরাজিত ২৫৭ রান করেছিলেন আকরাম। সাকলায়েন করেছিলেন ৭৯। অষ্টম উইকেটে ইংলিশদের রেকর্ড জুটিটা ২৪৬ রানের। ১৯৩১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জুটি গড়েছিলেন গাবি অ্যালেন আর লেস অ্যামিস।