প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপারটা হতে পারত বাংলাদেশের অভিষেক টেস্টেই। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের সুনীল যোশি আউট হয়ে গেলেন ৯২ রানে। ২০১০ সালে ওই ভারতের বিপক্ষেই শেরেবাংলায় মাহমুদউল্লাহ থামলেন কাছাকাছি গিয়ে (৯৬*)। এবার জহুর আহমেদে ঠিকই সেঞ্চুরি পেয়ে গেলেন বিজে ওয়াটলিং। বাংলাদেশে আট নম্বরে নেমে টেস্ট সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান হিসেবে লেখা হলো কিউই উইকেটকিপারের নাম। এ নিয়ে টেস্টে আট নম্বরে মোট সেঞ্চুরি হলো ৭২টি, সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির। আটের সর্বোচ্চ ইনিংসটি ওয়াসিম আকরামের (২৫৭*, জিম্বাবুয়ে, শেখুপুরা, ১৯৯৬)।