আতাপাত্তুর হাতে লঙ্কান ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তুকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আসন্ন ইংল্যান্ড সফরের আগেই স্টুয়ার্ট ল, চম্পকা রামানায়েকে ও রুয়ান কালপাগের কোচিং দলের সঙ্গে যোগ দেবেন সাবেক এ লঙ্কান ওপেনার।বিশ্বকাপের পর অনেক পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে। কুমার সাঙ্গাকারা অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর নেতৃত্বের ভার দেওয়া হয়েছে তিলেকারত্নে দিলশানের হাতে। মাহেলা জয়াবর্ধনেও ছেড়ে দিয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব। তবে এখনো সহ-অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কার নির্বাচকেরা। সহ-অধিনায়ক হিসেবে যাঁদের কথা ভাবা হচ্ছে, তাঁদের কারও কারও ইনজুরি সমস্যা থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হয়নি বলে নির্বাচকেরা জানিয়েছেন। তবে সহ-অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুজের নাম ঘোষিত হওয়ার সম্ভাবনাই বেশি।আগামী মে মাস থেকে শুরু হতে যাওয়া এই ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।