আত্মঘাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনিগো মার্টিনেজ
ইনিগো মার্টিনেজ

পরশু ম্যানচেস্টার ইউনাইটেড গোল পেল খেলা শুরুর ৬৯ সেকেন্ডেই। এবারের চ্যাম্পিয়নস লিগের দ্রুততম গোল। কিন্তু গোলদাতার কোনো উচ্ছ্বাসই দেখা গেল না। ইনিগো মার্টিনেজ উচ্ছ্বাস কীভাবে করেন, রিয়াল সোসিয়েদাদ ডিফেন্ডার গোলটা যে দিয়েছেন নিজেদের জালেই। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটি দ্রুততম আত্মঘাতী গোল। মার্টিনেজ পেছনে ফেলেছেন রিকোর্ডো গোমেজকে। ২০০৯-১০ মৌসুমে ম্যাচটা ২ মিনিট না গড়াতেই গ্লাসগো রেঞ্জার্সকে আত্মঘাতী গোল উপহার দেন রোমানিয়ার উনিরিয়া উরজিচেনি ক্লাবের ব্রাজিলিয়ান মিডফিল্ডার গোমেজ।