প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্সেলোর আত্মঘাতী গোলেই শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। সেই শুরু, ব্রাজিল ডিফেন্ডারের দেখানো পথে এরপর হেঁটেছেন হন্ডুরাসের নোয়েল ভায়াদোরেস, বসনিয়ার সিয়াদ কোলাসিনাচ, ঘানার জন বোয়ে ও নাইজেরিয়ার জোসেফ ইয়োবো। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আত্মঘাতী গোল হয়েছে পাঁচটি, যা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ আত্মঘাতী গোল। একমাত্র ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপেই এবারের চেয়ে বেশি আত্মঘাতী গোল হয়েছে, ছয়টি। চারটি করে আত্মঘাতী গোল নিয়ে ১৯৫৪ ও ২০১০ বিশ্বকাপ আছে তিনে। ১৯৩৪, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৯০ বিশ্বকাপে কোনো আত্মঘাতী গোল হয়নি। সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে আত্মঘাতী গোলের সংখ্যা ৪১টি।