প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু লিভারপুলের বিপক্ষে তিনটি আত্মঘাতী গোল খেয়েছে ব্রাইটন। এফএ কাপে এক ম্যাচে তিনটি আত্মঘাতী গোল এই প্রথম। তবে ২০০৩ সালে লিগের এক ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে নিজেদের জালে তিনবার বল পাঠিয়েছিলেন সান্ডারল্যান্ডের খেলোয়াড়েরা। আত্মঘাতী গোলের হ্যাটট্রিকও আছে একজনের। ১৯৯৫ সালে বেলজিয়ান লিগে জার্মিনাল একেরেন ক্লাব ৩-২ গোলে হেরেছিল আন্ডারলেখটের কাছে। ম্যাচের পাঁচটি গোলই করেন জার্মিনালের ফুটবলাররা, যার মধ্যে ডিফেন্ডার স্টান ফন ডেন বুইসের তিনটি গোলই ছিল আত্মঘাতী। বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ দুটি আত্মঘাতী গোল হয়েছে ২০০২ সালে যুক্তরাষ্ট্র-পর্তুগাল ম্যাচে। ওই বছরই মাদাগাস্কারের লিগে এএস আদেমা ১৪৯-০ গোলে জিতেছিল আন্তানানারিভোর বিপক্ষে। আগের ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে আন্তানানারিভো নিজেরাই করেছিল সব কটি গোল।