দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে নেদারল্যান্ড। গোলটি অবশ্য এসেছে ড্যানিশ ডিফেণ্ডার সিমন বুশ পোলসেনের আত্মঘাতী হেডের মাধ্যমে।খেলার ৩৫ মিনিটের সময় ডেনমার্ক গোল করে এগিয়ে যেতে পারতো। ডেনিস রোমেদাল একটি লম্বা থ্রু থেকে বল পেয়ে যান নেদারল্যান্ডের বক্সের কাছাকাছিই। রোমেদালের শট সোজা ডাচ গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গের হাতে জমা হয়।এর দুই মিনিট পর ডেনমার্কের নিকোলাস বেন্টনার চমত্কারভাবে বল টমাস কালেনবার্গের দিকে বাড়ালে, কালেনবার্গ দুরূহ কোণ থেকে কালেনবার্গের নেওয়া শট নেদারল্যান্ডের গোলরক্ষক স্টেকেলেনবার্গ ফিরিয়ে দেন।নেদারল্যান্ড আজকের খেলার আরিয়েন রোবেনের অভাব দারুণভাবে অনুভব করছে। স্নাইডার ও ফন পার্সির উপস্থিতিও আজকের ম্যাচে খুব একটা উজ্জ্বল নয়।খেলার ২১ মিনিটের সময় রাফায়েল ফন ডার ভার্ট ও ফন পার্সির একটি সম্মিলিত আক্রমণ থেকে গোল করার সুযোগ পেয়েছিল নেদারল্যান্ড। কিন্তু ফন ডার ভার্টের শট ড্যানিশ ডিফেণ্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।সত্যিকার অর্থে প্রথমার্ধে কোনো দলই পরিস্কার কোনো গোলের সুযোগ তৈরী করতে পারেনি। জোহানেসবার্গের উচ্চতা কী দুই ইউরোপীয় দলের খেলার প্রভাব ফেলেছে?