আত্মঘাতী নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা শুনে ওয়েসলি স্নাইডারের চেয়েও বেশি খুশি হওয়ার কথা ফেলিপ মেলোরই। একটা কলঙ্কের তিলক সেঁটে গিয়েছিল তাঁর কপালে। ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলটি যে করেছিলেন তিনি। কিন্তু মেলোকে মুক্তি দিল ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। ৫৩ মিনিটে স্নাইডারের ফ্রি-কিক তাঁর মাথা ছুঁয়ে জালে ঢোকায় গোলটি মেলোর নামের পাশে আত্মঘাতী হিসেবে লেখা হয়েছিল। কিন্তু টেকনিক্যাল স্টাডি গ্রুপ বিশ্লেষণ করে দেখেছে, নিয়ম অনুযায়ী গোলটি আসলে স্নাইডারেরই।এরই মধ্যে ম্যাচের ফলাফলে গোলদাতার নাম সংশোধন করে দুটো গোলই দেওয়া হয়েছে স্নাইডারের নামে। ফলে চারটি গোল হয়ে গেল এই ডাচ স্ট্রাইকারের। জার্মানি-আর্জেন্টিনা ম্যাচের আগ পর্যন্ত গঞ্জালো হিগুয়েইন, ডেভিড ভিয়া, রবার্ট ভিতেকদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন স্নাইডারও।এতেও ‘খলনায়ক’ মেলোর কোনো মুক্তি হবে কি না কে জানে। পুরো বিশ্বের সংবাদমাধ্যমে তাঁর আত্মঘাতী গোলের খবরটি ছড়িয়ে পড়েছে। ফিফার সংশোধনীটাও এত পরে এল, প্রথম আলোর বিশ্বকাপের বাঁশিতেও যেমন ছাপা হয়েই গেছে, মেলো করেছেন আত্মঘাতী গোল।