আত্মপক্ষ সমর্থন গম্ভীরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরিতে ছিলেন। ইনজুরি নিয়েও অংশ নেন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আইপিএলের প্লে-অফ ম্যাচে। আর এই ঝুঁকি নিতে গৌতম গম্ভীর সম্মতি আদায় করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের—অভিযোগ এমনটাই। শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। আজ শনিবার গম্ভীর আবারও স্পষ্ট জানিয়ে দিলেন, ইনজুরি নিয়েও ওই ম্যাচে অংশ নেওয়া ছিল তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে কাউকে জড়িত করা ঠিক নয়।পিটিআইকে গম্ভীর বলেন, নিজের স্বার্থের চেয়েও দলের স্বার্থটাই তখন আমার কাছে মুখ্য ছিল। এর সঙ্গে কেউ জড়িত নয়। দলের বৃহত্তর স্বার্থেই নিজ থেকে ঝুঁকি নিয়েছিলাম আমি। তা ছাড়া ইনজুরির শুরুটা আইপিএলে নয়, হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে।’ ওয়েবসাইট।