আত্মপ্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল মানুষ বোধ হয় নিজের ঢোল নিজে পেটানোতেই বেশি বিশ্বাসী। অন্য কাউকে দিলে পাছে সেটা ফেটে যায়! ফ্রাঙ্ক রিবেরি যেমন পেটালেন নিজের ঢোল। নইলে উয়েফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নিজেই কেন দেখবেন নিজেকে? ‘মেসি ও রোনালদো এই মৌসুমে আমার চেয়ে বেশি গোল করেছে, কিন্তু আমি ট্রেবল জিতেছি। আর এসব পুরস্কারের জন্য শিরোপা সব সময়ই গুরুত্বপূর্ণ’—বলেছেন বায়ার্ন মিউনিখের ফরাসি মিডফিল্ডার। দেখা যাক, আত্মপ্রচারে কাজ হয় কিনা! ওয়েবসাইট।