আত্মবিশ্বাসী ফ্যালকাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। মৌসুমের বাকিটা তো নয়ই, বিশ্বকাপেও রাদামেল ফ্যালকাও খেলতে পারবেন না বলে শঙ্কা ছিল। তবে এখন নিজের উন্নতি দেখে ফ্যালকাও নিজেই বিশ্বকাপে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। জানুয়ারিতে চোট পাওয়া মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার দেশে ফিরে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন ঠিকঠাক। তাঁর ক্লাব এবং জাতীয় দল সতীর্থ জেমস রদ্রিগেজ বলেছেন, ‘গতকাল (বুধবার) আমি ফোনে ফ্যালকাওয়ের সঙ্গে কথা বলেছি। সে কঠোর পরিশ্রম করছে। সে বিশ্বকাপে খেলার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী।’ ওয়েবসাইট।