আত্মবিশ্বাসী মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশামতোই এশিয়া কাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু শেষটা ভালো হয়নি। শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ার শ্রেষ্ঠত্ব হারিয়েছে পাকিস্তান। খেলোয়াড়েরা হতাশ, কিন্তু ভেঙে পড়েননি। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনকে এমনই বলছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। এশিয়া কাপে আহমেদ শেহজাদ, উমর আকমল, ফাওয়াদ আলম ও শহীদ আফ্রিদির পারফরম্যান্সের প্রসংশা করে মিসবাহ জানিয়েছেন, দল খুব ভালো অবস্থায় আছে এবং ফাইনালের হার মনোবলে চিড় ধরাতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মিসবাহ প্রত্যয়ী হতেই পারেন। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে পাকিস্তান। ২০০৯ সালে হয়েছে চ্যাম্পিয়ন। ছোট ক্রিকেটের বড় আসরের অন্যতম সফল দলই পাকিস্তান। ওয়েবসাইট।