আত্মহত্যা করেছেন ওয়েলসের কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েলস জাতীয় দলের কোচ গ্যারি স্পিডকে তাঁর চেশায়ারের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় ফাঁস লাগানো ছিল। আশপাশে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশের ধারণা, আত্মহত্যাই করেছেন ৪২ বছর বয়সী সাবেক আন্তর্জাতিক ফুটবলার।২২ বছর ইংল্যান্ডের ক্লাব ফুটবলে এভারটন, নিউক্যাসল, বোল্টন ওয়ান্ডারার্সের মতো দলে খেলেছেন স্পিড। ওয়েলস জাতীয় দলের হয়েও খেলেছেন ৮৫ ম্যাচ। গোলকিপার নন, এমন খেলোয়াড়দের মধ্যে ওয়েলসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর। ফুটবলে অবদানের জন্য গত বছর এমবিই উপাধিও পেয়েছিলেন তিনি। রয়টার্স।