প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা বলেছিলেন। রিও অলিম্পিকের সময় ফেঁদেছিলেন ছিনতাইয়ের গল্প। কিন্তু আসল ঘটনা ফাঁস হতেই আমেরিকান সাঁতারু রায়ান লোক্টি নন্দিত থেকে নিন্দিত হয়ে গেলেন! তখন কী যে দুঃসহ অবস্থা গেছে তাঁর! ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে লোক্টি জানিয়েছেন, যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার কথাও ভেবেছিলেন, ‘রিওর সে ঘটনার পর বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলাম সম্ভবত আমিই। বেশ কয়েকবারই কেঁদেছি, ভেবেছি, ঘুমোতে গিয়ে যদি ঘুম থেকে আর না উঠি, সেটাই ভালো। জীবনটাকেই শেষ করে দিতে চেয়েছিলাম আমি।’ অলিম্পিকের সময় রাতে মাতাল হয়ে হোটেলে ফেরার পথে লোক্টি ও তাঁর তিন সতীর্থ সাঁতারু রিওর এক গ্যাসস্টেশনের বাথরুম ভাঙচুর করেছিলেন। নিরাপত্তাকর্মীদের ৫০ ডলার জরিমানা দিয়ে হোটেলে ফিরে ফেঁদেছিলেন ছিনতাইকারীদের কবলে পড়ার গল্প। বিবিসি।