আদনানের চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দিনের শেষ বলে কুশল সিলভার ক্যাচটি নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন আদনান আকমল। পরে এক্স-রে রিপোর্ট নিশ্চিত করেছে পাকিস্তানি উইকেটকিপারের বাঁ হাতের তর্জনী ভেঙে গেছে। চলতি আবুধাবি টেস্টে তো নয়ই, শ্রীলঙ্কা সিরিজেই আর খেলতে পারবেন না তিনি। তাঁর অনুপস্থিতিতে আপাতত কাল গ্লাভস হাতে তুলেছেন ইউনিস খান। বাকি সিরিজে আদনানের পরিবর্তে উইকেটকিপার থাকবেন সরফরাজ আহমেদ। এএফপি।