আদম পাচারের দায়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের হাতে ধরা পড়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান জ্যাকব মার্টিন। পরশু দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। জ্যাকবের বিরুদ্ধে অভিযোগটা মানব পাচারের। ২০০৩ সালে তাঁর বিরুদ্ধে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর পুলিশ স্টেশনে এই অভিযোগে মামলা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, জ্যাকব ২০০৩ সালে এক ভারতীয় তরুণকে যুক্তরাজ্যে নিয়ে গিয়েছিলেন।বিষয়টি বেশি করে নজরে আসে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদনের পর। নিলমেশ কুমার নামের একজনকে ভুয়া পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে জানায় সংবাদ সংস্থা। ওই নিলমেশ কুমারই জানিয়েছেন তাঁর যুক্তরাজ্য যাত্রার যাবতীয় আয়োজন করেছেন জ্যাকব। এ জন্য জ্যাকবকে নাকি ৭ লাখ রুপি দিতে হয়েছে।ইন্দিরা গান্ধী বিমানবন্দর পুলিশ স্টেশনের কমিশনার আর এ সঞ্জীব জানিয়েছেন জ্যাকবের কুকীর্তির কথা, ‘মার্টিন ভুয়া একটি দল গঠন করেছেন, এর নাম দিয়েছেন আজোয়া স্পোর্টস ক্লাব। আর নিজেকে এই দলের খেলোয়াড় হিসেবে পরিচয় দিয়েছেন সব জায়গায়।’ভুয়া আজোয়া ক্লাবের খেলোয়াড় জ্যাকব ভারতের হয়ে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে ১০টি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০০৯ সালে। ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলতেন বরোদা ও রেলওয়ের হয়ে। ওয়েবসাইট।