আদালতে পিস্টোরিয়াসের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রেমিকাকে গুলি করেছিলেন ভুলক্রমে। এটা অস্কার পিস্টোরিয়াসের দাবি। দাবিটাকে আরও জোরালো করতে গিয়ে আদালতে হত্যার বিবরণ দেওয়ার সময় কেঁদেছেন প্যারালিম্পিকে সোনাজয়ী দক্ষিণ আফ্রিকান দৌড়বিদ। ওই দুর্ঘটনার পর কতটা দুঃসহ হয়ে উঠেছে তাঁর জীবন, বলেছেন সেটাও। তবে তাতে মন গলেনি তাঁর বাদীপক্ষের আইনজীবীর। পিস্টোরিয়াসের বিরুদ্ধে হত্যার অভিযোগ থেকে সরে আসেননি তাঁরা।

‘রিভাকে ভুল করে গুলি করেছি!’ আদালতে এই বলে কাঁদলেন অস্কার পিস্টোরিয়াস, কাঁদলেন তাঁর বোন অ্যাইমি পিস্টোরিয়াসও । ছবি: এএফপি
‘রিভাকে ভুল করে গুলি করেছি!’ আদালতে এই বলে কাঁদলেন অস্কার পিস্টোরিয়াস, কাঁদলেন তাঁর বোন অ্যাইমি পিস্টোরিয়াসও । ছবি: এএফপি

গত বছর বিশ্ব ভালোবাসা দিবসের রাতে পিস্টোরিয়াসের বাসায় তারই গুলিতে নিহত হন বান্ধবী রিভা স্টিনক্যাম্প। পরে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। গতকাল এ মামলার সাক্ষ্যপ্রমাণের দ্বিতীয় দিন পিস্টোরিয়াস বরাবরের মতোই নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর ভাষ্য, অনুপ্রবেশকারী ভেবে তিনি ভুলক্রমে স্টিনক্যাম্পকে গুলি করেছেন। এ সময় পিস্টোরিয়াস আবেগঘন ভাষায় বিবরণ দিয়েছেন গুলি করার পরের মুহূর্তগুলোর, ‘গুলি লাগার পর আমি তাকে শ্বাস নিতে সাহায্য করেছি এবং তার ঊরু থেকে রক্তপাত থামাতে চেষ্টা করেছি।’ বান্ধবীকে বাঁচানোর চেষ্টাও করেছেন দাবি ‘ব্লেড রানার’-এর, ‘সেদিনের ওই ঘটনার পর থেকে আমি অনেকগুলো রাত ঘুমোতে পারিনি। সেই স্মৃতি আমার কাছে এখনো দুঃসহ।’ তাঁর ঘরে অবসাদ মোচনের যে ওষুধ পাওয়া গেছে, সেগুলো তাঁর মানসিক চিকিৎসার জন্য দরকার হতো বলেও স্বীকার করেছেন পিস্টোরিয়াস।
এর আগে মামলার সাক্ষ্যপ্রমাণ দাখিলের প্রথম দিন ওই ঘটনার জন্য স্টিনক্যাম্পের পরিবারের কাছে ক্ষমা চান পিস্টোরিয়াস, ‘ওই ঘটনার পর আমি বহুবার আপনাদের চিঠি লেখার চেষ্টা করেছি। কিন্তু কোনো শব্দ দিয়ে আপনাদের এই ক্ষতিপূরণ সম্ভব নয়।’ ওয়েবসাইট।