আদালতে যেতেই হচ্ছে নেইমারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছর আগে হয়ে যাওয়া দলবদল নিয়ে এখনো মাথা ঘামাতে হচ্ছে নেইমারকে। এই ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। স্পেনের আদালতও তাঁকে মুক্তি দিচ্ছেন না। প্রতারণার অভিযোগে অভিযুক্ত নেইমারকে সাক্ষ্য দিতে ডেকেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি স্পেনের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। দলবদলের আসল অর্থের অঙ্ক গোপন করে তাদের ঠকানো হয়েছে বলে গত বছর অভিযোগ তোলে ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। এই অভিযোগেই আদালতে যাওয়ার নির্দেশ পেলেন নেইমার। এএফপি