আদালতে সাক্ষ্য দেবেন সাংবাদিক মাজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের আদালতে আজ সোমবার সাক্ষ্য দেবেন সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিক মাজহার মাহমুদ। গত বছরের আগস্ট মাসে তিনিই পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি বের করে এনে গোটা বিশ্বে হইচই ফেলে দেন।নিজের পরিচয় গোপন রাখার স্বার্থে পর্দার আড়াল থেকে ঘটনার বিবরণ দেবেন মাজহার মাহমুদ। শুধু আদালতের বিচারক ও আইনজীবীরা তাঁর মুখ দেখতে পাবেন বলে জানা গেছে।ভারতীয় ব্যবসায়ী পরিচয় দিয়ে সাংবাদিক মাজহার পাকিস্তানের তত্কালীন অধিনায়ক সালমান বাটের লন্ডনভিত্তিক এজেন্ট মাজহার মাজিদের সঙ্গে সম্পর্ক গড়েন। বড় অঙ্কের অর্থের বিনিময়ে সাংবাদিকের কথামতো পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ে জড়িত করেন মাজিদ।স্পট ফিক্সিং সম্পর্কে অধিনায়ক বাট অবহিত—এটি নিশ্চিত করতে নিজের মোবাইল ফোনে লাউড স্পিকার দিয়ে বাটের সঙ্গে কথা বলেন মাজিদ। কৌশলে সেই কথাগুলো রেকর্ড করেন সাংবাদিক মাজহার মাহমুদ।গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অভিযোগে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও জুয়াড়ি মাজহার মাজিদের বিচারকাজ চলছে। তবে এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদে জুয়াড়ি মাজিদ জানিয়েছিলেন, এ ঘটনায় বাট, আসিফ ও আমির ছাড়াও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, কামরান আকমল, উমর আকমল ও ইমরান ফারহাত জড়িত। ওয়েবসাইট।