আদিবাসী ফুটবল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে গতকাল বিকেলে হাজির শ তিনেক দর্শক। দিনব্যাপী আদিবাসী ফুটবল উৎসব দেখতেই তাদের আগমন। প্রথম ম্যাচে জুনিয়র বিভাগে পাহাড়ি একাদশ ৪-২ গোলে হারিয়েছে সমতল একাদশকে। আর পাহাড়ি ও সমতলের সিনিয়র বিভাগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সিনিয়র বিভাগে সমতল একাদশে খেলেছেন সৌরভ সিকদার, সঞ্জীব দ্রং, মেসবাহ কামালেরা। আর পাহাড়ি একাদশে খেলেছেন বরুণ দেওয়ান, পরিতোষ দেওয়ান, চাকমা রাজা দেবাশীষ রায় প্রমুখ। খেলেছেন ভারতের মিজোরামের এমএলএ নিরুপম চাকমাও।