আদেবায়োরের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেললেন টোগোর তারকা স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর। গতকাল নিজের ওয়েবসাইটে অবসরের কথা জানিয়েছেন তিনি। গত জানুয়ারিতে অ্যাঙ্গোলায় আফ্রিকান নেশনস কাপ শুরুর আগে টোগোর বাসে সন্ত্রাসী হামলার দুঃস্মৃতি এখনো তাড়া করে ফিরছে তাঁকে। এটাই তাঁর অবসরের কারণ বলে ওয়েবসাইটে লিখেছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এএফপি।