আদৌ সেরে উঠবেন শুমি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস হয়ে গেল। এখনো সংজ্ঞাহীন রয়েছেন মাইকেল শুমাখার। আদৌ কি ফর্মুলা ওয়ান কিংবদন্তি সেরে উঠবেন? বিশেষজ্ঞ-চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছেন, শুমাখার আর কখনো পুরোপুরি সেরে না-ও উঠতে পারেন।

গত ডিসেম্বরে স্কি করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ‘শুমি’। এর পর থেকে ফ্রান্সের গ্রেনোবলের এক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছেন। কিন্তু বলার মতো কোনো উন্নতি এখনো হয়নি। একদল চিকিৎসকের আশঙ্কা, মাথার চোটটা এতই গুরুতর যে মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্নায়ুবিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁরা প্রতিদিনই স্ক্যান করে দেখছেন মস্তিষ্ক কোনো সাড়া দিচ্ছে কি না। তবে শুমাখারকে কড়া ঘুমের ওষুধ দেওয়ার কারণে সে রকম কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

আরেক দল চিকিৎসক অবশ্য আশাবাদী। তাঁরা বলছেন, এমন অনুমান করার সময় এখনো আসেনি। এ ধরনের আঘাতে উল্লেখযোগ্য নিরাময় হতে ৯ থেকে ১২ মাসও লেগে যায়। এরপরই বলা যাবে শুমাখার পুরোপুরি সেরে উঠবেন কি না। ওয়েবসাইট।