প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২তম লিগ শিরোপাটা বার্সেলোনা জিতল তিন ম্যাচ হাতে রেখেই। কাতালান ক্লাবটিকে এখন ডাকছে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পয়েন্ট পেয়ে লিগ জয়ের রেকর্ড। গত মৌসুমে রিয়ালের ১০০ পয়েন্ট ছুঁতে হলে অবশ্য শেষ তিন ম্যাচে ভ্যালাদোলিদ, এসপানিওল ও মালাগার বিপক্ষে জিততেই হবে বার্সাকে। পয়েন্টের সেঞ্চুরি হোক বা না-হোক, বার্সা এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে রিয়ালের আরেকটি কীর্তি। গত আগস্টে রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছিল বার্সেলোনা। সেই শুরু, এরপর একটি ম্যাচের জন্যও লিগের নেতৃত্ব হাতছাড়া করেনি মেসিদের দল। লা লিগায় এক মৌসুমে আদ্যন্ত রাজত্ব এর আগে একটি মাত্র দলই করতে পেরেছে। ১৯৮৭-৮৮ মৌসুমে রিয়াল মাদ্রিদ পুরো মৌসুমেই ছিল সবার ওপরে।