আদ্যন্ত ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাহুল দ্রাবিড়, টিনো মায়োয়ো ও ডেভিড ওয়ার্নার। ভারত, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার তিন ঘরানার এই তিন ব্যাটসম্যান মিলে গেছেন এক জায়গায়। এ বছর তিনজনই টেস্টে গড়েছেন আদ্যন্ত ব্যাটিংয়ের নজির। দ্রাবিড় ইংল্যান্ডের বিপক্ষে ওভালে, মায়োয়ো পাকিস্তানের বিপক্ষে বুলাওয়েতে এবং ওয়ার্নার গতকাল হোবার্টে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই তিনজনের কল্যাণে এক বছরে সবচেয়ে বেশিবার ব্যাট ক্যারি করার রেকর্ডে ২০১১ সাল জায়গা করে নিল ১৯৮৩ ও ১৯৯৯ সালের পাশে। ১৯৮৩ সালে একই সিরিজে ব্যাট ক্যারি করেছিলেন ভারতের সুনীল গাভাস্কার ও পাকিস্তানের মুদাসসর নজর, শ্রীলঙ্কার সিদাত ওয়েটিমুনি নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯৯৯ সালে পাকিস্তানের সাঈদ আনোয়ার ভারতের বিপক্ষে ব্যাট ক্যারি করার পর শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও রাসেল আরনল্ড জিম্বাবুয়ের বিপক্ষে এটা করেছিলেন একই সিরিজে। এ বছর এখনো বাকি চারটি টেস্ট। আদ্যন্ত ব্যাটিংয়ের নতুন রেকর্ড (৪টি) হয়েও যেতে পারে!