অর্ধডজন গোলে শোধ তুলল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এশিয়া কাপে ওমান বাংলাদেশকে হারিয়েছিল ৪-২ গোলে। আজ এশিয়ান গেমস বাছাইপর্বের ফাইনালে সেই ওমানকে ৬-১ গোলে উড়িয়ে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ।
১৩ মিনিটে পেনাল্টিতে থেকে গোল উত্সব শুরু করেন মামুনুর রহমান (চয়ন)। ২৪ মিনিটে রজব বাসিমের গোলে সমতায় ফেরে ওমান। এরপর আর ঘুরেই দাঁড়াতে পারেনি তারা। ২৯ মিনিটে হাসান জুবায়ের নিলয়ের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। ৪৫ মিনিটে পুস্কর খীসা মিমোর গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-১। ৬৫ মিনিটে আবারও নিলয়ের গোল।
ম্যাচের শেষ দুই মিনিটে পরপর দুটি গোল পায় বাংলাদেশ। ৬৯ মিনিটে মিমোর দ্বিতীয় গোল ও ৭০ মিনিটে শেখ মোহাম্মদ নান্নুর গোলে চূড়ান্ত স্কোরলাইন ৬:১।