আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাল জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এই দুদলের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জয়ী হয়েছে আফগানিস্তান। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জিম্বাবুয়েকে হারাল আফগানরা। তবে কোনো নির্দিষ্ট দলকে টানা হারানোর রেকর্ড ছুঁতে আরও বহুদূর যেতে হবে আফগানিস্তানকে। জিম্বাবুয়েকে টানা ৯ ম্যাচ হারিয়ে রেকর্ডটি এখনো পাকিস্তানের দখলে। ২০১৪ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। গত বছর মিরপুরের জয়ে সেই রেকর্ড থেমেছে ৭ ম্যাচে। এ ছাড়া টানা ৬ ম্যাচ হারার রেকর্ড আছে তিনটি দলের।