আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৪ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে গ্লাসগো রেঞ্জার্স। শুধু স্কটিশ ফুটবল লিগের ১১৫ বছরের ইতিহাসেই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেই সবচেয়ে বেশি লিগজয়ী ক্লাবের নাম রেঞ্জার্স। শতকরা হিসাবে প্রায় ৪৭ ভাগ শিরোপাই গেছে ক্লাবটিতে। তবে লিগ জয়ের শতকরা হিসেবে রেঞ্জার্স নেই সেরা পাঁচেও। মিসরের আল আহলিই (৬৬.৭ ভাগ) এই হিসেবে সবার ওপরে। এখন পর্যন্ত শেষ হওয়া ৫৪টি লিগের ৩৬টিতেই চ্যাম্পিয়ন কায়রোর ক্লাবটি। এরপর আছে মধ্যপ্রাচ্যের আরেকটি ক্লাব মুহাররক (৫৭.১)। বাহরাইনের ক্লাবটি ৫৬টি লিগের ৩২টিই জিতেছে। ৬০টি লিগের ৩২টিতেই চ্যাম্পিয়ন জর্দানের আল ফয়সালি ক্লাব (৫৩.৩) আছে তিনে।