আনচেলত্তি ইউনাইটেডে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লো আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

ব্যর্থতার দায় নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছেড়েছেন ডেভিড ময়েস। এ খবর শুনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘আমি একটু বিস্মিত।’ আরও বিস্ময়ের খবর হচ্ছে, আনচেলত্তিও নাকি রয়েছেন ইউনাইটেডের পরবর্তী কোচের তালিকায়! ব্রিটিশ পত্রিকাগুলো তো এমনই খবর ছেপেছে।

কেবল আনচেলত্তি নয়, এ তালিকায় রয়েছেন লুইস ফন গল, ইয়ুর্গেন ক্লপ, ডিয়েগো সিমিওনেও। তবে এখনো পর্যন্ত সবই গুঞ্জন। কে হবেন ইউনাইটেডের পরবর্তী কোচ, কিছুই নিশ্চিত নয়। 

ব্রাজিল বিশ্বকাপের পর হল্যান্ড কোচ ফন গলের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা রয়েছে। ফন গল অবশ্য ইংল্যান্ডে কাজ করতে বেশ আগ্রহী। সাবেক হল্যান্ড ফরোয়ার্ড ব্রায়ান রয় জানিয়েছেন, ‘ম্যানচেস্টার  ইউনাইটেডের প্রস্তাব সে প্রত্যাখ্যান করবে না। সত্যি এমনই চাকরি চাচ্ছে সে।’ ওদিকে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তির সাফল্য বলার মতোই। ফলে আনচেলত্তিকে ইউনাইটেড প্রস্তাব দিলেও তিনি দায়িত্ব নেবেন কি না, সেটিও দেখার বিষয়।  এএফপি।