আনচেলত্তি চান রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো নিজে ফিফা-ব্যালন ডি’অরের জন্য তাঁর জাদুঘরে জায়গা ফাঁকা রেখেছেন। অন্য অনেকেও বলছেন এবারের ব্যালন ডি’অরটা রোনালদোরই প্রাপ্য। এই দলে এমনকি মেসির পূর্বসূরি ম্যারাডোনাও আছেন। রিয়াল মাদ্রিদে রোনালদোর গুরু কার্লো আনচেলত্তি একেবারে নিশ্চিত, রোনালদোই এবার ব্যালন ডি’অর জিতবেন। পরশু কাতারে এক প্রীতি ম্যাচে হেসে রদ্রিগেজের গোলে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে পিএসজিকে। তবে ম্যাচ নয়, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রোনালদোর ব্যালন ডি’অর জেতা উচিত কি না, এই প্রশ্নটাই উঠল বেশি। রিয়াল কোচের উত্তর, ‘হ্যাঁ, সে দুর্দান্ত খেলছে।’ ওয়েবসাইট।