আনচেলত্তির ভবিষ্যদ্বাণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬-০ গোলের বড় জয় দিয়ে বুন্দেসলিগা শুরু করেছে বায়ার্ন মিউনিখ। কোচ কার্লো আনচেলত্তির ভাবনায় অবশ্যই দলটির টানা পঞ্চম লিগ শিরোপা। তবে এক চিলতে লা লিগা নিয়েও ভাবার অবকাশ পেয়েছেন বায়ার্নের ইতালিয়ান কোচ! কে জিতবে এবারের স্প্যানিশ লিগ—এমন প্রশ্নে আনচেলত্তি বেছে নিয়েছেন তাঁর সাবেক দলকেই। ২০১৪-১৫ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে আসা কোচের উত্তর, ‘স্পেনে এটা (কে জিতবে বলাটা) খুবই কঠিন। তবে আমার মনে হয়, অনেক বছর পর লিগ জিতবে রিয়াল মাদ্রিদ এবং সেরা গোলদাতা হবে রোনালদো।’ রিয়ালভক্তরা বলতেই পারেন, মুখে ফুলচন্দন পড়ুক আনচেলত্তির! মার্কা।