আনন্দ-কার্লসেন প্রথম খেলা ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সাল থেকেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন তিনি, এবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপটা হচ্ছেও তাঁর নিজ শহরে। তবুও বিশ্বনাথন আনন্দের গায়ে নেই ফেবারিটের তকমা। বয়সে ২১ বছরের ছোট প্রতিদ্বন্দ্বী নরওয়ের ম্যাগনাস কার্লসেনের সঙ্গে শিরোপা ধরে রাখার লড়াইটা আন্ডারডগ হিসেবেই শুরু করেছেন ৪৩ বছর বয়সী আনন্দ। ভারতের চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দাবাড়ুর প্রথম লড়াইয়ে অবশ্য কাল কেউই জেতেননি। ১২ রাউন্ড লড়াইয়ের প্রথমটিতে ১৬ চাল হওয়ার পরই ড্র মেনে নেন দুই প্রতিযোগী। ২২.৪ কোটি ডলারের এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হবে আজই। এএফপি।