আনন্দ বিশ্বচ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিশ্বজয়ের আনন্দে মাতলেন বিশ্বনাথন আনন্দ। ভারতের এই গ্র্যান্ডমাস্টার কাল বুলগেরিয়ায় বুলগেরিয়ান গ্র্যান্ডমাস্টার ভেসেলিন তোপালভকে হারিয়ে অক্ষুণ্ন রাখলেন তাঁর চ্যাম্পিয়নশিপ। আনন্দ বিশ্বচ্যাম্পিয়ন থাকছেন, নাকি সেই মুকুট তোপালভের মাথায় উঠছে, সেটি জানতে অপেক্ষা করতে হয়েছে ১২ গেমের লড়াইয়ের শেষ পর্যন্ত। একের পর এক নাটকীয় উত্তেজনা শেষে ৫৬তম দানে গিয়ে শেষ হয়েছে খেলা। এই দুজনের আগের ১১টি গেমের সাতটি হয়েছিল ড্র। বাকি চারটি গেম দুজনে জিতেছিলেন দুটি করে। এএফপি।