আনন্দে চুলই কেটে ফেললেন ডেমিচেলিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুল কাটার আগে (বামে) ও পরে (ডানে) ডেমিচেলিস।
চুল কাটার আগে (বামে) ও পরে (ডানে) ডেমিচেলিস।

বাতিস্তুতা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লম্বা চুলের এক স্ট্রাইকারের ছবি। ১৯৯৮ বিশ্বকাপে খেলার আগে বিরাট ‘ত্যাগ’ স্বীকার করতে হয়েছিল এ আর্জেন্টাইন ফুটবলারকে। সেবার কোচ হিসেবে দলের দায়িত্ব নেওয়ার পর ড্যানিয়েল প্যাসারেলা ঘোষণা করলেন, তাঁর দলে সমকামী, মাথায় লম্বা চুল কিংবা কানে দুলওয়ালা কোনো ফুটবলার ঠাঁই পাবে না। ওই সময় ইউরোপীয় লিগ মাতানো বাতিস্তুতাকে তাই বাধ্য হয়ে প্রিয় লম্বা চুল কেটে ফেলতে হয়েছিল।
এত বছর বাদে ‘বাতিগোলে’র কথা বলতে হচ্ছে আর্জেন্টিনা ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসের কাণ্ড দেখে। আগেই জানা গিয়েছিল, আর্জেন্টিনার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। ২০১১ সালের নভেম্বরে বাছাইপর্বে বলিভিয়ার সঙ্গে ম্যাচের পর এবারই প্রথম সাবেলার ডাক পেলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার। গতকাল চূড়ান্ত দল ঘোষণা হওয়ার পর নিশ্চিত হলেন, ব্রাজিল বিশ্বকাপে যাচ্ছেন তিনি। খবর শুনেই এক কাণ্ড করে বসলেন। আনন্দের আতিশয্যে তাঁর বিখ্যাত পনিটেলটা ঘ্যাঁচ করে কেটে ফেললেন! বিশ্বকাপ দলে ঠাঁই পাওয়ার পরই এ অবস্থা। শিরোপা জিতলে যে কী করবেন, কে জানে!