আনসার পদক পেলেন ওঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আনসারের বিভিন্ন বিভাগে অবদানের জন্য প্রতিবছরই দেওয়া হয় রাষ্ট্রপতি আনসার সেবা পদক। এবার এই পদক পেলেন ৯৭ জন। তার মধ্যে ক্রীড়াঙ্গনের সাতজন। সফিপুর আনসার একাডেমিতে কাল অন্যদের সঙ্গে ক্রীড়াঙ্গনের পুরস্কারপ্রাপ্তদেরও পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাতজন খেলোয়াড় হলেন ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায়, ফাহিমা আক্তার ময়না; কাবাডি খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা; হ্যান্ডবল খেলোয়াড় আকরাম হোসেন; জুডোকা নুরুন্নাহার, কল্পনা আক্তার ও নিখিল সাংমা।