আনসার-বিজেএমসি ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক ও ডেলটা লাইফ ইনসিওরেন্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ২১তম জাতীয় মহিলা হ্যান্ডবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বিজেএমসি। কাল আনসার ১৮-১০ গোলে ঢাকা জেলাকে এবং বিজেএমসি ২৩-৬ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। আনসারের পক্ষে শাহিদা ৮, ভুলু ৬ এবং বিজেএমসির পক্ষে তৃপ্তি ৫টি গোল করেছেন। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল।