আনসার-ভিডিপির পদকজয়ীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদকজয়ীদের সংবর্ধনা ও প্রাইজমানি দেওয়ার ঘটনা এই প্রথম নয় আনসার-ভিডিপির। বরাবরের মতো কালও খিলগাঁও সদর দপ্তরে ১২ জন কোচ, সহকারী কোচসহ জাতীয় রেকর্ড ও পদকজয়ী ৯০ খেলোয়াড়কে দেওয়া হয়েছে সংবর্ধনা ও প্রাইজমানি। গত মে থেকে জুলাই মাসে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদকজয়ীরা এই সংবর্ধনা পেয়েছেন। পুরস্কার তুলে দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।—বিজ্ঞপ্তি