আনসারই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি জাতীয় মহিলা সুপার লিগ ফুটবলের শিরোপা নিজেদের কাছেই রাখল বাংলাদেশ আনসার ও ভিডিপি। টুর্নামেন্টে চারটি আসরেই তারা চ্যাম্পিয়ন। আগের তিনটি প্রতিযোগিতায় ফাইনালে আনসারের প্রতিপক্ষ ছিল নারায়ণগঞ্জ। কাল চতুর্থ ফাইনালে প্রতিপক্ষ যশোরকে ৪-০ গোলে হারিয়েছে আনসার। লিগে সর্বোচ্চ ১৪ গোল করে পুরস্কৃত হয়েছেন অংরা চিং মারমা। সেরা খেলোয়াড় মাইনু মারমা। ফেয়ার-প্লে ট্রফি পেয়েছে রাঙামাটি।