আনসারের সঙ্গে পারল না বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ঢুকতেই আশপাশের গ্যালারি থেকে ভেসে এল চিত্কার। কেউ চিত্কার করছে আনসারের পক্ষে, কেউ বিকেএসপির হয়ে। সাউথইস্ট ব্যাংক জাতীয় জুনিয়র ও ইন্টারমিডিয়েট বক্সিংয়ের শেষ দিনটা কাল জমে উঠেছিল দারুণ।আনসার ও বিকেএসপির আধিপত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে আনসারই। কাল ১০টি ওজন শ্রেণীর মধ্যে ৬টি সোনাই গেছে তাদের অধিকারে। বাকি চারটি জিতেছে বিকেএসপির বক্সাররা। জুনিয়র গ্রুপে ২৫ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন আনসারের অনিক হাওলাদার, রুপা রাজশাহী সিটি করপোরেশনের আবু তালহা। ২৯ কেজিতে সোনা আনসারের রাকিবের, রুপা বিকেএসপির রহিম রেজার। ৩৫ কেজিতে সোনা জিতেছেন বিকেএসপির আসিফ আলী, রুপা গাজীপুরের আকিব জাভেদ। ৪২ কেজিতে সোনা আনসারের সজীবের, রুপা বিকেএসপির আরিফুলের। ৪৫ কেজিতে সোনা বিকেএসপির আসলাম শেখের, রুপা চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার শাহ আলমের।ইন্টারমিডিয়েট ৪৮ কেজিতে সোনা জিতেছেন আনসারের শাহাদাত হোসেন, রুপা রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার গ্রেগরি হাজদা। ৫১ কেজিতে সোনা জিতেছেন আনসারের খোরশেদ আলম, রুপা রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আল মামুন। ৫৪ কেজিতে সোনাজয়ী বিকেএসপির মনিরুল, রুপা আনসারের আকিব আহমেদ, ৫৭ কেজিতে সোনাজয়ী বিকেএসপির জুনায়েদ ও রুপা রাজশাহীর মানিক আলী। ৬০ কেজিতে সোনা জিতেছেন আনসারের আরিফ হোসেন ও রুপা বিকেএসপির সৌরভ কৃষ্ণ। সারা দেশ থেকে আসা এই বক্সারদের থেকে ৬০ জনকে বাছাই করে আগামী মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশন-কর্তারা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।