আনা হচ্ছে ৬০টি বল
আর্জেন্টিনা-নাইজেরিয়া ঢাকা আসার সময় নিশ্চয়ই বল নিয়ে আসবে। তার পরও বাফুফে কিছু বলের ব্যবস্থা করে রাখছে। ৬০টি অ্যাডিডাস বল আনা হচ্ছে বিদেশ থেকে।বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল জানিয়েছেন, এশিয়ার ফুটবল কনফেডারেশনের সিঙ্গাপুরভিত্তিক বিপণন প্রতিনিধি ওয়ার্ল্ভ্র স্পোর্টস গ্রুপের (ডব্লুএসজি) এক শীর্ষ কর্মকর্তার কাছে তিনি কিছু বল চেয়েছিলেন। ওই কর্মকর্তা তাঁর কাছে থাকা ৩০টি বল বাফুফেকে উপহার দিচ্ছে। এগুলো হলুদ রঙের বল।কিন্তু সালাউদ্দিন চাইছেন সাদা বলও। যেহেতু ডব্লুএসজির ওই কর্মকর্তার কাছে সাদা বল নেই, তাই তিনি মালয়েশিয়া থেকে আরও ৩০টি বল কিনে বাফুফের জন্য পাঠাচ্ছেন। এগুলোর খরচ বাফুফে দেবে এবং দাম ৮০ ডলার করে। মোট ১০০ ডলারের সামান্য কিছু বেশি খরচ পড়বে।৬ সেপ্টেম্বর ঐতিহাসিক ম্যাচের সময় যাতে কোনো বিদ্যুিবভ্রাট না হয়, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন ম্যাচের আগে-পরে মিলিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিরবচ্ছিন্নভাবে অন্তত পাঁচ ঘণ্টা বিদ্যুত্ থাকবে। কোনো কারণে সমস্যা তৈরি হলে জেনারেটর রাখা হবে। কাজেই বিদ্যুত্সংকটের এই সময়ে বিদ্যুত্ নিয়ে ভাবার কারণ দেখছে না বাফুফে।এদিকে মেসির মতো বড় তারকা যেখানে আসছেন, সেখানে আর কোনো তারকা কি লাগে? আর্জেন্টিনা দলে তো আরও কয়েকজন বিশ্ব তারকা আছেন। কাজেই মাঠের বাইরের কোনো তারকাকে ঢাকায় আনার জন্য বাফুফের বিশেষ কোনো উদ্যোগ নেই।এটার অন্য একটা কারণও আছে। সালাউদ্দিন বলছিলেন, ‘এ মুহূর্তে আর ঘাড়ের ওপর চাপ নিতে চাই না। বাইরে থেকে অতিথি এনে তাঁকে আতিথেয়তা দিতে বাড়তি ব্যয়ও হবে, এটা বাড়তি ঝামেলাও বটে।’ তবে সালাউদ্দিন একজনকে আনতে পারলে ঝামেলা মনে করবেন না, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান স্যার ডেভ রিচার্ডসনের সঙ্গে কথা বলব। দেখি উনি যদি আসতে চান, তাঁকে আনার কথা ভাবব।’ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি বাফুফেকে ধন্যবাদ জানিয়ে ওই সময় রোমানিয়ায় কী একটা কাজে থাকবেন বলে আসতে অপারগতা জানিয়েছেন। মেসিদের জন্য উপহার: মেসিরা বাংলাদেশে আসবেন, এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক হিসেবে তাঁদের হাতে উপহারসামগ্রী দেবে না আয়োজকেরা, তা তো হয় না। তাই ঠিক হয়েছে, এই সুযোগে ম্যারাডোনার উত্তরসূরিদের এমন কিছু উপহার দেওয়া হবে যা তাঁদের কাছে বাংলাদেশের স্মৃতি হয়ে থাকবে। এবং এমন উপহার দেওয়া হবে, যা কোনো না কোনোভাবে কাজে লাগে। অথবা খেলোয়াড়দের ঘরে শোভা বর্ধন করে। আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক জানিয়েছেন, বিজেএমসির সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। সরকারি এই প্রতিষ্ঠানের তৈরি করা কার্পেট দেওয়ার পরিকল্পনা আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথাও আছে উপহারের তালিকায়। নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রতীক নৌকা। নৌকার সঙ্গে ঐতিহ্যবাহী রিকশার মিনিয়েচার প্রতীক মেসিদের উপহার দেওয়ার একটা উদ্যোগ চলছে। সাবেক ফুটবলার বাফুফের সদস্য হাসানুজ্জামান অবশ্য বলছেন, ‘কী কী উপহার দেওয়া হবে, সেটি দু-এক দিনের মধ্যে চূড়ান্ত হবে আশা করছি।’