আনুষ্ঠানিকতা সারল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল চতুর্থ দিনেই। পাকিস্তানের জয় বিলম্বিত করছিল টাইবু-জারভিসের নবম উইকেট জুটি। কাল দিনের প্রথম ওভারেই টাটেন্ডা টাইবুকে (৫৮) তুলে নিলেন আইজাজ চিমা। ৩২তম জন্মদিনে চিমা পরে পোফুকেও তুলে নিয়ে গুটিয়ে দিলেন জিম্বাবুয়েকে। আগের দিনের ৮ উইকেটে ১৩৫ রানের সঙ্গে কাল আর মাত্র ৬ রান যোগ করতে পারে জিম্বাবুয়ে।৮৮ রানের লক্ষ্য ছুঁতেও ৩ উইকেট হারায় পাকিস্তান। ২০০৫ সালের পর এই প্রথম টানা দুটি টেস্ট জিতল পাকিস্তান। আগের টেস্টেই তারা হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ১১৯ ও ৩৮ রানের সঙ্গে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মোহাম্মদ হাফিজ। দুই ইনিংস মিলিয়ে ১০৩ রানে ৮ উইকেট পেয়েছেন আইজাজ চিমা, অভিষেকে পাকিস্তানের হয়ে তাঁর চেয়ে ভালো বোলিং আছে শুধু মোহাম্মদ জাহিদের (১১/১৩০)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী পরশু। ওয়েবসাইট।