আনেলকা-অ্যালেক্সকে চেলসি ছাড়ার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকোলাস আনেলকা ও অ্যালেক্সের দল ছাড়ার আবেদন গ্রহণ করেছে চেলসি। কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসই নিশ্চিত করেছেন বিষয়টি।পরশু নিউক্যাসলের বিপক্ষে লিগ ম্যাচটি খেলেননি চেলসির এই দুই ফুটবলার। গত মঙ্গলবার লিভারপুলের কাছে ২-০ গোলে হারা লিগ কাপের কোয়ার্টার ফাইনালটিই হয়তো চেলসিতে আনেলকা-অ্যালেক্সের শেষ ম্যাচ হয়ে থাকছে! ফ্রান্স এবং ব্রাজিলের এই দুই ফুটবলার চেলসিতে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই জানিয়ে পর্তুগিজ কোচ বলেছেন, ‘অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে হওয়া আলোচনাটি ছিল সরাসরি এবং খোলামেলা। এই খেলোয়াড়েরা ক্লাব ছাড়তে চায় এবং এটা তারা বেশ আগেই করেছে।’ চেলসি আবেদন গ্রহণ করেছে মানে আনেলকা ও অ্যালেক্স এখন মুক্ত। যেতে পারবেন যেখানে খুশি।আসলেই কি মুক্ত? ভিলাস-বোয়াসের পরের কথাতেই কিন্তু অনিশ্চয়তার সুতো, ‘তাদের দলবদলের অনুরোধ গৃহীত অর্থ এই নয় যে, এটা ঘটবে।। আর এটি না ঘটলে তারা পূর্ণ অনুশীলনে ফিরবে।’২০০৮ সালে বোল্টন থেকে স্টামফোর্ডে আসা আনেলকার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। চেলসি চুক্তি নবায়ন করতে চাইলেও ৩২ বছর বয়সী আনেলকা তাতে রাজি না হয়ে আবেদন করেন ছেড়ে দেওয়ার। ২০০৪ সালে পিএসভি আইন্দহোফেন থেকে চেলসিতে যোগ দেওয়া ২৯ বছর বয়সী অ্যালেক্সও একই পথের পথিক। ওয়েবসাইট।