আনেলকার অবসর?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু খবর যা, ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিকোলাস আনেলকা। এই সপ্তাহেই মারা গেছেন তাঁর ফুটবল এজেন্ট এরিক মানাশে। এ ঘটনাই নিজের ফুটবল-ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবাচ্ছে ওয়েস্ট ব্রমউইচের ফরাসি স্ট্রাইকারকে। গত বৃহস্পতিবার তিনি ক্লাবকে নাকি জানিয়েছেন, তাঁর শেষ ম্যাচটি খেলা হয়ে গেছে। তবে ব্রমউইচ আপাতত জানিয়েছে, অনির্ধারিত সময়ের জন্য ছুটিতে গেছেন আনেলকা। ওয়েবসাইট।