আনেলকার বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহলে নিকোলাস আনেলকার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ? ফ্রান্স ফুটবল ফেডারেশনের বিদায়ী প্রধান জাঁ-পিয়েরে এসকেলেটস যা বলছেন, অর্থটা তা-ই দাঁড়ায়। তিনি জানিয়েছেন, ফ্রান্সের হয়ে আর কোনো ম্যাচে মাঠে নামতে পারবেন না আনেলকা। বিশ্বকাপে কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে বাজে আচরণ করে নিজে তো ডুবেছেন, ডুবিয়েছেন দলকেও। বিশ্বকাপ থেকে বিদায়ের জ্বালা তো সইতেই হয়েছে। দেশে ফিরেও এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এসকেলেটস ও ডমেনেখকে। এএফপি।