আন্তক্লাব টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তক্লাব টেনিস আজ শুরু হচ্ছে রমনা টেনিস কমপ্লেক্সে। ছয় দিনের প্রতিযোগিতায় খেলবে ১৭টি ক্লাব। টেনিস ফেডারেশন এবারই প্রথম এই প্রতিযোগিতার আয়োজন করেছে। কাল এক সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মকর্তারা জানিয়েছেন, টেনিসে প্রতিযোগিতা বাড়াতেই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আন্তক্লাব টেনিস। ফেডারেশনের প্রত্যাশা ছিল অন্তত ৪০টি দল পাওয়া যাবে। তবে যে কটি দল এসেছে তাতেই টেনিসে একটা উৎসবের আবহ তৈরি হবে বলে ফেডারেশনের আশাবাদ।