আন্তক্লাব ভারোত্তোলনে দুটি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তক্লাব ভারোত্তোলনের শেষ দিনে হয়েছে দুটি জাতীয় রেকর্ড। পুরুষ বিভাগে ৭৭ কেজি ওজন শ্রেণীতে কুষ্টিয়ার অনির্বাণ ক্লাবের রবিউল ইসলাম (স্ন্যাচে ১০০ কেজি ও জার্কে ১৩২ কেজি) ২৩২ কেজি তুলে সোনা জেতেন, রুপা জিতেছেন মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের হাসানুজ্জামান। তিনি শুধু স্ন্যাচে ১০৫ কেজি তুলে রেকর্ড গড়েন, যদিও জার্কে তোলেন ১২৩ কেজি। মোট ২২৮ কেজি তুলেছেন হাসানুজ্জামান। মেয়েদের বিভাগে ৫৮ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ অ্যান্ড জার্কে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন ফাহিমা আক্তার। কিশোর সংঘ টঙ্গিবাড়ী ক্লাবের এই ভারোত্তোলক (স্ন্যাচে ৭০ কেজি এবং জার্কে ৮৫ কেজি) ১৫৫ কেজি তুলেছেন। প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে সেরা হয়েছেন মোয়াজ্জেম ক্লাবের আইনউদ্দিন, মেয়েদের বিভাগে সেরা ফাহিমা আক্তার। ছেলেদের সেরা দল মেহেরপুরের মোয়াজ্জেম ক্লাব। মেয়েদের বিভাগে সেরা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর কিশোর সংঘ।